সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ইউক্রেনে পৌঁছেছে এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গত রোববার নেদারল্যান্ড ও ডেনমার্ক কিয়েভকে যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দেশ দুটির এই সিদ্ধান্ত অনুমোদন করে মার্কিন সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নেদারল্যান্ড থেকে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে।তবে, বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ডেনমার্ক।

ইউক্রেনে প্রথমবারের মতো পৌঁছেছে এফ-১৬ যুদ্ধবিমান

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে, স্কাইস্ত্রোপে ডেনমার্কের সামরিক বিমানঘাঁটিতে আটজন ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে আরও ৬৫ জন সেনা এসেছেন। তাদেরকে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিসও ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছে।

ইউক্রেনের হাতে এই মুহূর্তে সোভিয়েত আমলের কয়েকটি যুদ্ধবিমান আছে। রাশিয়াকে মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট নয়। তাই যুদ্ধের শুরু থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল কিয়েভ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102