সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শ্রীমঙ্গলে

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে বড়গাছ এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মহিলা(৫৩) আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এ ঘটনাটি ঘটে। মহিলা কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের বড়চেক দক্ষিণ গ্রামের মৃত ইসমাইল মিয়ার স্ত্রী পারভিন বেগম, পিতা মৃত মোজাফফর মিয়া।
জানা যায়, ট্রেন আসা দেখেও রেল লাইন দিয়ে হেটে যাচ্ছে এক মহিলা এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই মহিলা দেহ খন্ড-বিখন্ড হয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের হাতে লাশটি হস্তান্তর করে দেন কমলগঞ্জ থানা পুলিশ।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে অবগত করার পর নিহতের লাশ উদ্ধার করে নেওয়া হয়েছে।
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102