সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নাকচ করলেন হিন্দুস্তান টাইমসের খবর

সামরিক শাসন উত্থানের আশঙ্কা উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে সামরিক শাসন উত্থানের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ভারতের হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখিতার কারণে সামরিক শাসন উত্থান হতে পারে এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে মোমেন বলেন, এটা আমি মনে করি না। এটা আমি বলতে পারব না। গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, বিএনপি বড় বড় মিটিং করে। শুনেছি, ওরা টাকা দেয়; লোক আসে।

বিদেশিদের ষড়যন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশির ষড়যন্ত্র নিয়ে আপনার (প্রশ্ন করা সাংবাদিককে) মাথা ব্যাথার দরকার নাই। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বাংলাদেশ ধ্বংস করার জন্য বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশ ধ্বংস হোক সেটা বিএনপি চাইবে না বলেও বিশ্বাস করি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শক্ত অবস্থানে আছি। শক্ত অবস্থানে থাকলে বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না। আর আমরা যদি দেশবাসী ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। তিনি বলেন, ষড়যন্ত্র সেখানে কাজে লাগে যেখানে অভ্যন্তরীণ সংঘাত থাকে। আমাদের দেশে অভ্যন্তরীণ সংঘাত খুব কম। সুতরাং এখানে কিছু হবে না। আমরা দেশটা ধ্বংস করতে চাই না। আর বিএনপিও চাইবে না দেশটা ধ্বংস হোক। আলাপকালে আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়ার প্রসঙ্গ টানেন মোমেন।

তিনি বলেন, যেখানে এগুলো হয়েছে (আভ্যন্তরীণ সংঘাত), মানুষের জন্য অমঙ্গল ডেকে নিয়ে এসেছে। বিএনপিও এটা চাইবে না। আমরা বিশ্বাস, তারাও একটা গণতান্ত্রিক প্রসেসে আসবে। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, নিশ্চই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করবে।

বিএনপি তাদের অতীতের ভুল বুঝতে পারবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির এক সিটের জন্য দুই থেকে তিনজন প্রার্থিতা করেছে। এবার তারা তাদের ভুল বুঝবে। এক সিটের জন্য একজন প্রার্থী দেবে। তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে। এবারের সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102