রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

৫ বছরের মধ্যে এটিএম কার্ডে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস লেনদেনে ঝুঁকছে মানুষ। একটা সময় মানুষ ব্যাংক কার্ড নিতে আগ্রহ দেখাতেন না। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় অনেকেই কার্ড ব্যবহারের দিকে ঝুঁকছেন। তাই দিন দিন কার্ডের সংখ্যা বাড়ার পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন ব্যাপকভাবে বেড়েছে। যার পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট, ২০২২’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫। ২০২২ সাল শেষে ব্যাংক খাতে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ১৩৬। সেই হিসাবে ৩ মাসে ১১ লাখ ৪৮ হাজার ১৯৯টি কার্ড বেড়েছে। একইভাবে মার্চ শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৪৬। ২০২২ সালের ডিসেম্বর শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ২১ লাখ ১৫ হাজার ৮৬১। ফলে ৩ মাসে ক্রেডিট কার্ড বেড়েছে ৬২ হাজার ১৮৫।

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্রেডিট কার্ডে ২৮ হাজার ৯০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের বছর এ লেনদেনের পরিমাণ ছিল ১৯ হাজার ১০৭ কোটি টাকা। ২০২০ সালে ১৪ হাজার ২৪৬ কোটি, ২০১৯ সালে ১৮ হাজার ৯২৯ কোটি এবং ২০১৮ সালে ১৬ হাজার ৪৫৯ কোটি টাকা লেনদেন হয়েছিলো।

ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই কার্ডের বাহক পণ্য ও সেবা ক্রয় করতে পারেন এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন। সাধারণত স্থানীয় ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন ভোক্তাদের কাছে এই কার্ডগুলো ইস্যু করে থাকে।

অপরদিকে ডেবিট কার্ডের মাধ্যমে আলোচিত বছরে তিন লাখ ৩৮ হাজার ৭০১ কোটি টাকার লেনদেন হয়েছে। ২০২১ সালে যার পরিমাণ ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৭৯ কোটি টাকা। এর আগে ২০২০ সালে এক লাখ ৭৭ হাজার ৩৫ কোটি, ২০১৯ সালে এক লাখ ৬৭ হাজার ১২৩ কোটি এবং ২০১৮ সালে এক লাখ ৪২ হাজার ৪৬ কোটি টাকার লেনদেন হয়।

ডেবিট কার্ড একটি পেমেন্ট কার্ড হিসেবে পরিচিত। যা ব্যবহারে সরাসরি ব্যবহারকারীর কারেন্ট একাউন্ট থেকে অর্থ কেটে নেয়া হয়। এই কার্ড ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের পাশাপাশি এটিএম মেশিন থেকে টাকা তোলা ও অথোরাইজড মার্চেন্টের কাছে পেমেন্ট করা যাবে। সহজ ভাষায় ডেবিট কার্ড দিয়ে কেনা সেবা বা পণ্যের অর্থ সরাসরি ব্যাংক একাউন্ট থেকে কেটে নিবে।

সঙ্গে করে নগদ টাকা বহনের ঝুঁকি বিবেচনায় গ্রাহকদের অনেকে কার্ড ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার শাখায় গিয়ে লাইন ধরে লেনদেন করতে বাড়তি সময় লাগে। এছাড়া ব্যাংকিং সময়ের বাইরে যে কোনো লেনদেনের সুবিধার কারণে এখন কার্ড লেনদেনে মানুষের আগ্রহ বাড়ছে। এখনো দেশের মানুষের বড় অংশের ব্যক্তিগত লেনদেন নগদ টাকায় সম্পন্ন হচ্ছে। পাশাপাশি কার্ডের মাধ্যমেও প্রতি মাসে লেনদেনের পরিমাণ বাড়ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।

ডিজিটাল লেনদেনে আগ্রহী করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ক্যাশলেস লেনদেন আরও এগিয়ে নিতে কিউআর কোডভিত্তিক লেনদেন উৎসাহিত করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ ব্যবহার করে এক ব্যাংক বা এমএফএস থেকে আরেক প্রতিষ্ঠানের গ্রাহক টাকা পরিশোধ করতে পারছেন। বিশেষ করে ফুটপাথ বা ভ্রাম্যমাণ দোকানিরা কিউআরে বিল নেয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে দেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে আবেদন গ্রহণও শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর সকল কাজ হবে প্রযুক্তি নির্ভর। ব্যাংকটি আমানত গ্রহণ, ঋণ দেয়া থেকে অন্যান্য সব কাজই করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102