রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্রগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে

এইচএসসির স্থগিত হওয়া ৪ বিষয়ে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

চট্রগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রথম ৪ বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এ চার বিষয়ের পরীক্ষ যথাক্রমে ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।

তিনটি বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।

তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই তিন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী অংশ নেবে। সারাদেশে দুই হাজার ৬৫৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশের আট কেন্দ্রে এবার ৩২৭ জন পরীক্ষা অংশ নেবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102