সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন মুক্তাঞ্চল পার্কের সামনে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পরেই দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুরে নেয়ার পথে রাত ৮টার সময় মৃত্যুবরণ করে শিশুটি। ইফাত অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাবীবুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বড় ভাইয়ের সাথে বাড়ি থেকে বের হয়ে চাওয়াই সেতু এলাকায় নতুন নির্মিত পার্কে ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় উঠে রাস্তা পার হতে গেলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী নসিব পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে যায় শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেয়ার পথে মারা যায় শিশুটি।
ঘটনার পর পরেই স্থানীয়দের সহায়তায় ঘাতক যাত্রীবাহি বাসটিকে আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাসের ধাক্কায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102