রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে বয়স্ক ভাতার বই বিতরণ

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩১৬ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে পল্লীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৭৮ জন উপকার ভোগীদের মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব শামীম আহমদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ সুপার ভাইজার মিজানূর রহমান, ইউপি সদস্য খালিদ আহমদ খলিল, সায়াদুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল হুদা, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আতাউর রহমান, ইউপি সদস্য আজাদ মিয়া, নুর উদ্দীন, জয়নাল আবেদীন, রসিক আলী, ছাদ মিয়া, সজল মিয়া, মহিলা সদস্য রুপতন মালা, মিঠু রানী পাল, রুখসানা বেগম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা আজিজুল হক, অফিস সহকারী আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা বৃদ্ধি করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, ভিক্ষুক ভাতা সহ বিভিন্ন ধরনের  ভাতা চালু করা হয়েছে। সকল প্রকার ভাতা ভোগীরা এর সুফল ভোগ করছেন। তিনি আরো বলেন, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে  মুহিবুর রহমান মানিক এমপি”র ব্যাপক অবদান রয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মুহিবুর রহমান মানিক কে ছাতক- দোয়ারা আসনের এমপি নির্বাচিত করে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102