সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেশের উদ্দেশে ইতালি ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর শেষে আজ দেশের উদ্দেশে ইতালির রোম ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) ইতালির রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটির কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ২৩ জুন ইউনাইটেড নেশনস ফুড সিস্টেম সামিট+২ স্টকটেকিং মোমেন্টে (ইউএনএফএসএস+২) যোগ দিতে ইতালির রোমে যান।

২৪-২৬ জুলাই ২০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় ২ হাজার অংশগ্রহণকারী ইউএনএফএসএস+২ অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি ‘ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে ভাষণ দেন এবং ২৪ জুলাই এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের ১৫টি দেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব বাংলাদেশ অ্যাম্বাসেডর ইন ইউরোপ’ এ যোগ দেন।

সবশেষ সরকার প্রধান ২৫ জুলাই ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি ইভেন্টেও অংশ নেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102