সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ইইউয়ের বিশেষ দূত ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

মানবাধিকারবিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর ছয়দিনের সফরে কাল সোমবার ঢাকায় আসছেন। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখা ও আলোচনা করা তার এ সফরের মূল লক্ষ্য। তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।

খসড়া সফরসূচি অনুযায়ী, ইইউর বিশেষ প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিনি ২৭ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। এসব আলোচনায় রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি এদেশের রাজনীতি, নির্বাচন, সুশাসন, নির্বাচন, নাগরিক অধিকারের চর্চা, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা হতে পারে।নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102