রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত

শতকোটি টাকার

সরকারি জমি উদ্ধার করে ভূমি অফিস উদ্বোধন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয়ের ঠিক বিপরীতে তোপখানা রোডে অবস্থিত প্রায় ২০ কাঠা খাস জমি উদ্ধার করে তা রমনা ভূমি অফিসকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান এই অফিস উদ্বোধন করেন।

তোপখানা রোডে অবস্থিত প্রায় ২০ কাঠা খাস জমি উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। এরপর ওই জমিতে রমনা রাজস্ব সার্কেল ভূমি অফিস, ঢাকা কালেক্টরেট অফিসার্স ক্লাব ও ফোরাম স্থানান্তর করা হয়েছে।

শত বছর ধরে বেদখল থাকা সরকারের এই জমিতে অবশেষে সরকারের একটি দপ্তরের নিজস্ব ঠিকানা হলো। মহানগরীর জনগণের ভূমিসেবা প্রপ্তিতে ভবনটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অনেকে।

ঢাকা জেলা প্রশাসক মোহম্মদ মমিনুর রহমান ২৯ তোপখানা রোডে নির্মিত রমনা রাজস্ব সার্কেল অফিস, ঢাকা কালেক্টরেট অফিসার্স ক্লাব ও ঢাকা কালেক্টরেট অফিসার্স ফোরামের কার্যালয় উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকার জেলা প্রশাসক বলেন, সরকারের বিপুল সম্পদ দেখাশোনার জন্য জনবল সংকটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জেলা প্রশাসন প্রতিনিয়ত খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে। এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে। যাতে করে পুনরায় বেহাত হওয়ার সম্ভাবনা না থাকে। এরই ধারাবাহিকতায় আজ রমনা ভূমি অফিস এখানে স্থানান্তর করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102