সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কমিউনিটি সোলার সিস্টেম দুর্গম পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিদ্যুতের আলো পৌঁছে দিতে এতটুকুও কার্পণ্য করেন নি। সন্ধ্যের পর দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষ এখন আর আগেকার দিনের মতো আঁধার আর সুনসান নীরবতায় ঢাকা নেই। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত হচ্ছে। কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে। আর এসব কিছুর অবদান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।

বৃহস্পতিবার (২০ জুলাই) বানদরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষীদের জীবন মান উন্নয়নে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচ যন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমতল এলাকার মত পার্বত্য এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম বিদ্যুৎবিহীন এলাকায় সরকারের বিনামুল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে ওঠেছে। দুর্গম এলাকার চাষীদের জন্য সরকার বিনামুল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে,আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন তরান্বিত হচ্ছে।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যদের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, ৪টি পাম্প মেশিন এবং ৫টি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102