সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আইএমইডির ডিজি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক (ডিজি) এসএম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিদ্যুৎ খাত নিয়ে সরকারের সমালোচনামূলক প্রতিবেদন তৈরি করে প্রকাশের পর সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এ সংক্রান্ত কাজে যুক্ত আইএমইডির সেক্টর-১-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককেও গত সোমবার ওএসডি করা হয়। এরপরই তাদেরকে আইএমইডি থেকে তাৎক্ষণিক অবমুক্ত করে আদেশ জারি করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ খাতের প্রতিবেদন-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কর্মকর্তাদের ওএসডি করা হয়। এখন একজনকে সাময়িক বরখাস্ত করা হলো।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় সরকার এতো ক্ষিপ্ত হয়েছে যে, মাহিদুর রহমানের চাকরি রক্ষা করাই কঠিন হতে পারে। বিদ্যুৎ খাত-সংক্রান্ত প্রতিবেদনের জন্য মূল দায়িত্ব ছিল পরিচালক মাহিদুর রহমানের, সেক্টর প্রধান হিসেবে এটি তত্ত্বাবধনের দায়িত্বে ছিলেন হামিদুল হক।

যা বলা হয়েছিল প্রতিবেদনে

আইএমইডি সূত্র জানায়, আলোচ্য মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও ছিল।

তবে মাহিদুর রহমানের দাবি, বিদ্যুৎ খাত সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের অংশবিশেষে একটি পত্রিকার কলাম লেখকের লেখার অংশ ভুলক্রমে রয়ে গেছে। অসাবধানতাবশত সে অংশটি আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ হয়। পরে সেটি সংশোধন করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে এ ঘটনা সন্দেহের চোখে দেখা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102