


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।
আজ মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত দলীয় পদে আসার আগে মূলত সুচিন্তা ফাউন্ডেশন ও সুচিন্তা নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে গবেষণাধর্মী কাজ করতেন। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুচিন্তার আহ্বায়ক।
নিউজ /এমএসএম