রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী

হিরো আলম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার বিকেলে হাসপাতাল থেকে এ তথ্য জানান হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট।

হিরো আলমের সহকারী সবুজ বলেন, ‘হিরো আলমের ওপর যারা হামলা করেছে, তারা ছাত্রলীগের লোক। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। হামলায় হিরো আলম মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা ভালো না।

এদিকে, হিরো আলমকে দেখতে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে গেছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা হিরো আলমের সঙ্গে কথা বলেছেন। হিরো আলমের অবস্থা ভালো আছে বলে তারা জানিয়েছে।

হিরো আলমের আরেক নির্বাচনী এজেন্ট বলেন, ‘হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা দেখছেন, তার অবস্থা ভালো না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি নির্বাচনে জিতেও যাই, তাহলেও এই নির্বাচন বর্জন করলাম।’

সোমবার বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় হিরো আলমের ওপর হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন হিরো আলম। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় কয়েকজন তাকে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে হিরো আলমকে মারতে শুরু করেন তারা। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102