রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

৬ মাসে ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছরের প্রথম ৬ মাসে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪৯ জনই শিশু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জুলাই) অভিবাসনপ্রত্যাশী একটি মনিটরিং গ্রুপ এ তথ্য প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে মৃত্যু হওয়া অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকার ১৩টি ও এশিয়ার ১টি দেশের নাগরিক। খবর- আল-জাজিরা।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস বলেন, ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১৪টি দেশের নাগরিকরা সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেন। দেশগুলো হলো- আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, সুদান, সিরিয়া, গাম্বিয়া ও এশিয়ার একমাত্র দেশ শ্রীলঙ্কা।

ওই প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তারা মূলত চারটি পথে স্পেনে প্রবেশের চেষ্টা করেন। ক্যানারি দ্বীপপুঞ্জ, আলবোরান সাগর, আলজেরিয়ান এবং জিব্রাল্টা প্রণালী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়। জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯টি নৌকা এ পথে নিখোঁজ হয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে। ৭৭৮ জন প্রাণ হারিয়েছেন এই রুটে। এদিকে, আলবোরান রুটে ২১, আলজেরিয়ান রুটে ১০২ ও জিব্রাল্টা প্রণালীতে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102