সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ডিএসসিসির ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

ব্যবসার সুবিধার্থে এক বছরের পরিবর্তে পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স দেয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

বৃহস্পতিবার বিকালে ঢাকা চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ট্রেড লাইসেন্স সার্ভিস বুথ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস

তাপস বলেন, ডিসিসিআই-এর সদস্য ছাড়াও ঢাকা দক্ষিণের যেকোনো ব্যবসায়ী বুথ থেকে ট্রেড-লাইসেন্স সংক্রান্ত সেবা নিতে পারবেন। ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে ধীরে ধীরে এ ধরনের ওয়ান স্টপ সার্ভিস বুথের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ঢাকা চেম্বার ভবনের অডিটোরিয়ামে দুই সপ্তাহের জন্য ট্রেড লাইসেন্স সার্ভিস বুথ স্থাপন করেছে ডিসিসিআই। সরকারি ছুটির দিন বাদে ২০ জুলাই পর্যন্ত এই সেবা দেয়া হবে।

প্রসঙ্গত, বর্তমানে প্রচলিত ট্রেড লাইসেন্সের জন্য এক বছরের বৈধতা পান ব্যবসায়ীরা। তবে মেয়াদ শেষে প্রতিবার এক বছরের জন্য লাইসেন্স নবায়ন করা যায়। নতুন ব্যবস্থায় বাড়তি ফি দিয়ে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদ পাওয়া যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102