সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

এক বিভাগীয় কমিশনার ও ৫ ডিসিকে মন্ত্রণালয়ে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহী বিভাগের কমিশনার, ফেনী, লক্ষীপুর, রাঙামাটি, বান্দরবান এবং পাবনার ডিসিকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার করা হয়েছে।

এরা হলেন, ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষীপুরের ডিসি আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মো. মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমীন পারভীন তিরবীজিকে বিদ্যুৎ’ বিভাগের উপসচিব এবং পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102