রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল। তিনি জানান, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102