


মৌলভীবাজারে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়লেন জেলার শতাধিক মুসল্লীরা।
বুধবার ২৮ জুন সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।
বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এই নামাজ আদায় করছেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা পশু কোরবানি দেন।
নিউজ /এমএসএম