রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে ছেলের হাতে মা খুন

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামে ছেলের শিলের (নোড়া) আঘাতে রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রাবেয়া ওই গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

রোববার (২৫ জুন) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, নিহত নারীর বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া প্রায়ই হয়। এরই জের ধরে গত রোববার বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতন্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন।

ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়। এ সময় রিপন শিল দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

বানিয়াচং থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102