সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঈদে দিন বৃষ্টি বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে ঈদের দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য স্থানে রোদ-বৃষ্টির খেলা থাকবে। বর্ষণও হবে কম।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন ও তার পরে সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হবে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে মাঝারি ধরনের একটানা বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত হবে না। ঢাকাসহ মধ্যাঞ্চলে যখন বৃষ্টি হবে না, তখনও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। অন্যান্য স্থানে রোদের দেখাই বেশি মিলবে। আবহাওয়ার এ অবস্থা আগামী ২ জুলাই পর্যন্ত বজায় থাকবে। এরপর ফের তাপমাত্রা বাড়বে।

ওমর ফারুক বলেন, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102