মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সিলেট-রাজশাহী সিটিতে কাল ভোট, সব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

মধ্যরাতে শেষ হয়েছে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। বুধবার ইভিএমে ভোট নিতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ১৪৮টি ভোটকেন্দ্রে জোরদার করেছে নিরাপত্তাও।

রাজশাহী সিটির কল্যাণে কাজ করতে আরেকবার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে প্রচারণার শেষ দিনে মিট দ্য প্রেস প্রোগ্রামে তিনি জানান, নির্বাচিত হলে বাড়াবেন কর্মসংস্থানের সুযোগও।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আরেকবার সুযোগ দিবেন, যাতে আমি আপনাদের কল্যাণে, আপনাদের পরিবারের কল্যাণে, পুরো রাজশাহীবাসীর কল্যাণে কাজ করতে পারি।

এ সিটি করপোরেশনের ১৫৫টি ভোটকেন্দ্রের ১৪৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

রাজশাহী রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কয়েক প্লাটুন বিজিবি নিয়োগ হবে, র‌্যাব থাকবে এবং ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।”

সিলেটে শেষদিনের প্রচারণায় ব্যাঘাত ঘটায় বৃষ্টি। বিকালে গণসংযোগে নামেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে সরব ছিলেন পেশাজীবী সংগঠনের নেতারা।

জয়ে আশাবাদী নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করতে চাইনা। আমরা নির্বাচনের জন্য কাজ করছি, নির্বাচন অবশ্য সুষ্ঠু হবে।

একই আশাবাদ জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলেরও। নজরুল ইসলাম বাবুল বলেন, লাঙ্গল ছাড়া মানুষ কিছুই বুঝতে পারছেনা।ভোটের পরিবেশ স্বাভাবিক, দাবি নির্বাচন কমিশনের।

সিলেট রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, “১৯০টি কেন্দ্রের প্রতি সমান গুরুত্ব দেয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুই সিটিতে আগামীকাল বুধবার ভোট হবে ইভিএমে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102