সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর

নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আগামী নির্বাচন যেন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

রোববার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি এটি একটি গণমুখী বাজেট। যদিও বিরোধীরা সমালোচনা করেন। আমাদের দেশে তো একটি রেওয়াজ আছেই। সরকারি দল যখন বাজেট ঘোষণা করে বিরোধীদল তার বিরোধিতা করবেই। মিছিলের জন্য আগে থেকেই লোক তৈরি থাকে। বিজ্ঞপ্তি আর বিবৃতি রেডি থাকে যে ‌‘গণবিরোধী বাজেট’। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাইরে যে কয়জন হাতেগোনা নেতৃত্ব তার মধ্যে শেখ হাসিনার নাম বললে বিশ্বব্যাপী সবাই জানে।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদী জিয়াউর রহমানের সেই দল, জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি তার নাম বিএনপি। সেই বিএনপি বেসিক্যালি নো পার্টি। একটি ক্লাবে রুপান্তরিত যে দল সেই দল সরকার যাই করছে তার বিরুদ্ধে বলছে। তাদের কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে তারা এগুচ্ছে? বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে সরকারের ভালো দিকটা সমালোচনা না করে অন্তত পক্ষে বলা উচিত ছিল এ সরকারের এই এই কাজগুলোকে আমরা সমর্থন করি। কিন্তু সেটা তারা না করে সরকারের বিরুদ্ধে বলেই যাচ্ছেন।

সুলতান মনসুর বলেন, আমি সংসদে দাঁড়িয়ে বলতে চাই ঋণখেলাপি যারা আছেন অবশ্যই তাদের বাংলাদেশ সরকার যাতে কোন ধরনের সুযোগ-সুবিধা না দেয় সেজন্য আমিও আহ্বান জানাই। তাদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয় আপনারা প্রকাশ করুন। বিরোধীদল অভিযোগ করছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, আমি আহ্বান জানাবো বিরোধীদলকে আপনাদের কাছে যদি তালিকা থাকে সেই তালিকা প্রকাশ করুন। জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে। তারা (বিএনপি) সেটি না করে যাতে আগামী নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারছে না। জেনারেল জিয়ার মতো স্বৈরাচারী এরশাদও জোর করে ক্ষমতা দখল করেছিলেন। আমরা এ দুই ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এ দেশে গণতন্ত্র এনেছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102