সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধ করে দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

সরকার নিবন্ধনহীন অনলাইন পত্রিকার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে। সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের কোনও অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছর কোরবানির পশুর হাট রাস্তার ওপর হওয়ায় একটা সমস্যা হয়। এবার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন সচেতন থাকে। কোন অবস্থায় গরুর হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে গরুর হাট করার মতো খালি জায়গা নেই। তাই এখানের বিষয়টি ভিন্ন। তবে সেটাও আমরা ঢাকার কমিশনার, পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি। সিটি করপোরেশন গরুর হাট যেখানে যেখানে দেবে, সেখানে যানবাহনের চলাচলের ব্যবস্থাটা রেখেই যেন সেগুলো হয় সে বিষয়ে বলা হয়েছে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102