রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

বিশ্বে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই

নওগাঁ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ রোববার বেলা ১২টায় নওগাঁর রানীনগর উপজেলা সদরে নব নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। সেই উপলব্ধি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দক্ষতার উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষে সারা দেশে উপজেলায় উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমরান আহমদ বলেন, সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। প্রধানমন্ত্রী সবসময় বলেন- বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। তার এই নির্দেশনা মোতাবেক এসব ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে সেসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হয়ে বের হয়েই বিদেশে পাঠানো সম্ভব হয়।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ শতভাগ সে সুবিধা ভোগ করছেন। প্রধানমন্ত্রী বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।’

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক মো. শহিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল,  প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, রাননীগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

সারাদেশে ৪০টি টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদফতর নওগাঁ মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৬ মাস মেয়াদি মোট ৮৮০ জন প্রশিক্ষণার্থী ৬টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102