সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এবার বাংলাদেশের ১৪ ধাপ উন্নতি

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এবার ১৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৭৬টি দেশের মধ্যে ১২৩ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩-এ এসব তথ্য উঠে আসে।

দেশটির অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি ভঙ্গুর রয়ে এবং দুর্নীতি ও বিচার বিভাগের অদক্ষতা আইনের শাসনকে ক্ষুণ্ন করে। কাঠামোগত সমস্যা এবং দুর্বল শাসন উন্নয়নকে বাধাগ্রস্ত করে। অদক্ষ নিয়ন্ত্রক শাসন প্রায়শই ব্যাপকভাবে রাজনীতিকরণ করা হয়।

এছাড়া উন্মুক্ত বাজারকে উদারীকরণ বা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় নীতিগুলো অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের কারণে হ্রাস পায় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালের সূচকে ৫৪ দশমিক ৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ যা গত বছর ছিল ১৩৭তম। ২০২১ সালের সূচকে দেশটির অবস্থান ছিল ১২০তম।

প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম বাংলাদেশের সামগ্রিক স্কোর। দেশটির অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি ভঙ্গুর রয়ে এবং দুর্নীতি ও বিচার বিভাগের অদক্ষতা আইনের শাসনকে ক্ষুণ্ন করে। কাঠামোগত সমস্যা এবং দুর্বল শাসন উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

অদক্ষ নিয়ন্ত্রক শাসন প্রায়শই ব্যাপকভাবে রাজনীতিকরণ করা হয়। এ ছাড়া উন্মুক্ত বাজারকে উদারীকরণ বা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় নীতিগুলো অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের কারণে হ্রাস পায় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর ১৭ ধাপ পিছিয়ে যায় বাংলাদেশ। যদিও পাঁচ বছর ধরে উন্নতির ধারা অব্যাহত ছিল। এই হিসাবে এবারের তালিকায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102