রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত

ডেইলি স্টার কর্তৃপক্ষ

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা করবেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

‘মানহানিকর সংবাদ’ প্রকাশের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে ডেইলি স্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। আজ শনিবার রাজধানীর কাওরানবাজারে বিএসইসি ভবনে অবস্থিত লেক্স কাউন্সিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন তার আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ‘গত ১৩ মে ডেইলি স্টার একটি লেখা প্রকাশ করে। ওই লেখায় ডিএসসিসি ও এর মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে হেয় করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন ডেইলি স্টারকে আমরা মেয়রের পক্ষে একটি আইনি নোটিশ পাঠাই। নোটিশে আমরা অনলাইনে থাকা লিংক সরিয়ে ফেলতে, নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি রিপোর্ট প্রকাশ করতে এবং মানহানিকর ওই রিপোর্টের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলি।

তিনি বলেন, ‘গত ৮ জুন ডেইলি স্টার আমাদের আইনি নোটিশের বিষয়ে তাদের জবাব পত্রিকায় প্রকাশ করে। যেখানে তারা নিজেদের লেখার সপক্ষে বক্তব্য রেখেছেন। আমাদের নোটিশ মতে তারা লিংক সরিয়ে ফেলেছেন। কিন্তু এখনও ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ করেননি এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করেননি। ফলে নোটিশে থাকা অবশিষ্ট সময়ের মধ্যে তারা ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান না করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে।’

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবীদের সংবাদ সম্মেলন 

সময় সংবাদ সম্মেলনে মেয়র তাপসের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব, ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাব্বী ও ব্যারিস্টার ইমরানুল কবীর উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জুন মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনকে আইনি নোটিশ পাঠান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নোটিশপ্রাপ্ত বাকি দুজন হলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও সংশ্লিষ্ট লেখক নাজিবা বাশার। মেয়র তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিশ পাঠান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102