সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মাধবপুরে খরায় আউশ চাষাবাদ ব্যাহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘদিনের তীব্র খরায় আউশ চাষাবাদ ব্যাহত হচ্ছে। পানি সংকটের কারনে কৃষকরা জমি প্রস্তুত করতে পারছে না। প্রায় এক মাস ধরে একটানা খরা থাকার কারনে জমিতে কোন পানি নেই।

কৃষকের আউশের ধানের জমি শুকিয়ে গেছে। এ কারনে মাধবপুরে আউশ চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বীজতলা ও নষ্ট হয়ে যাচ্ছে। মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে গেছে, মাধবপুরে আউশ চাষাবাদের জন্য ৫৯০ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে।

আউশ চাষাবাদের জন্য ১২২০০ হেক্টর জমি চাষাবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি হেক্টরে ৩ মেট্রিকটন আউশ ধান উৎপাদন হওয়ার কথা। এবছর বেশি পরিমানে আউশ উৎপাদনের লক্ষ্যে সরকার মাধবপুরে ৫ হাজার কৃষককে সার, বীজ প্রণোদনা দিয়েছে। কিন্তু আউশ উৎপাদন বৃষ্টির ওপর নির্ভরশীল। গত বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে জ্যৈষ্ঠ মাসের এখন পর্যন্ত কোন বৃষ্টি হয়নি।

এ কারনে কৃষকরা লক্ষ্যমাত্রা অনুযায়ী আউশ চাষাবাদ করতে পারছেনা। এখন পর্যন্ত সেচ ও নিচু জমিতে ৩৫ভাগ জমি চাষাবাদের আওতায় এসেছে। ধর্মঘর ইউনিয়নের কৃষক রফিক মিয়া জানান, ধানের ভাল দাম থাকায় আগের চেয়ে এখন কৃষকরা ধান চাষে বেশি আগ্রহী। কিন্তু এবছর দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় কৃষকের বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকরা সব জমিতে ধানের চারা রোপন করতে পারছেনা।

শাহজাহানপুর ইউনিয়নের কৃষক ইন্দ্রজিৎ দেবনাথ জানান, আউশ চাষাবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। এবছর অনেক কৃষক সেচ দিয়ে আউশ চাষাবাদ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, যেসব কৃষক খরার কারনে আউশ ধান রোপন করতে পারছেনা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে আগাম আমন ধান চাষাবাদের জন্য।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102