সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে সুইডেন-বিৃটেনে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

আমের জন্য বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও রপ্তানি হচ্ছে।

বুধবার চার মেট্রিক টন সুইডেনে ও তিন মেট্রিক টন ক্ষীরশাপাতি আম লন্ডনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মেসার্স এমবিবি এগ্রো নামে ফল এবং সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ আম রপ্তানি করছে। তাদের আশা, চলতি বছরে ১০০ মেট্রিক টনের বেশি আম বিদেশে রপ্তানি করবেন তারা।

ukbdtv

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বদরুদ্দোজা বলেন, ‘আমি ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করি। এবারও করছি। এ বছর এখন পর্যন্ত চার মেট্রিক টন সুইডেনে ও তিন মেট্রিক টন আম লন্ডনে পাঠিয়েছি।

তিনি বলেন, মূলত আমি সুইডেনেই থাকি। সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ী আমাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরে আমি নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দেয়। সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়।’

ukbdtv

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, ‘বদরুদ্দোজার বিষয়টি আমরা জানি। তবে তিনি শুধু আম নয়, বিভিন্ন ধরনের সবজি বিদেশে রপ্তানি করেন। বিদেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘আম রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু এ জেলার আম রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত তাই আশা করছি বিদেশে আম রপ্তানির পরিমাণ আরও বাড়বে।

ukbdtv

জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার মেট্রিক টন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102