রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের জিপিস্টার গ্রাহকদের স্বাস্থ্য সেবায়

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

অনন্যা আক্তার
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

দেশের বাণিজ্যিক রাজধানীতে জিপিস্টার গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবার বিশেষ সুযোগ নিশ্চিত করতে সম্প্রতি চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সাথে চুক্তি করেছে গ্রামীণফোন। সম্প্রতি, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণফোনের মূল্যবান গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে এই পার্টনারশিপের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহীড. অনন্ত রাও এবং গ্রামীণফোনের চট্টগ্রাম বিজনেস সার্কেলের সার্কেল বিজনেস হেড সামরিন বোখারি। অনুষ্ঠানে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মানস মজুমদারসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জিপিস্টার গ্রাহকরা এখন চট্টগ্রামের আ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে বিভিন্ন ধরণের টেস্ট করাতে ১৫শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও থাকবে বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগের সুযোগ। অফার এবং সুবিধাগুলো নিয়ে আরো জানতে গ্রাহকরা মাইজিপি অ্যাপে ভিজিট করতে পারেন।

গ্রামীণফোনের চট্টগ্রামের বিজনেস সার্কেল হেড, সামরিন বোখারি বলেন, “স্বাস্থ্য আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। চট্টগ্রামে জিপিস্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ মূল্যবান জিপিস্টার গ্রাহকদের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।”

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অনন্ত রাও বলেন, “সবার, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মানুষের জন্য সেরা স্বাস্থ্যসেবা নিশ্চিতে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় প্রতিরোধমূলক স্বাস্থ্য প্রোগ্রামসহ স্বাস্থ্যসেবার সকল সুযোগ নিশ্চিত করতে চাই; এবং তা নিশ্চিতে আমাদের রয়েছে বিশ্বমানের অবকাঠামো। এই পার্টনারশিপের মধ্য দিয়ে গ্রাহকদের জন্য সেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন সম্ভাবনার উন্মোচন হয়েছে।”

মূল্যবান গ্রাহকদের জন্য সামগ্রিক সহযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল ও গ্রামীণফোনের এই পার্টনারশিপ। জিপিস্টার গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবার বিশেষ সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে ব্যবহারকারীর জীবন সমৃদ্ধ করতে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছে গ্রামীণফোন। এই পার্টনারশিপধারাবাহিক উদ্ভাবন ও সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির অংশ; যা কমিউনিটির সাথে শক্তিশালী বন্ধন গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে গ্রামীণ ফোন কতৃপক্ষ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102