সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শ্রীমঙ্গলে

সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন
শ্রীমঙ্গলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সরকারের উন্নয়নে সৃষ্ট জটিলতার নিরসন কল্পে খোলামেলা মতামত ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন মতবিনিময়ে অংশগ্রহণকারীদের অনেকেই।
সোমবার(২৯ মে) দুপর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, ফিনলে টি কোম্পানির বালিশিরা টি এস্টেটের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মেঃ আশিকুর রহমান প্রমুখ।
সভায় শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় দ্রুত অপসারণ, পাবলিক লাইব্রেরি পুনঃ চালু করণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্ত করন, যানজট নিরসন, পৌরসভার আয়তন বর্ধিতকরনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক ইছবপুর এলাকায় শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানায় স্বাগত জানিয়ে পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্যব্যক্তি, চা-বাগান ব্যবস্থাপক, গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহীতা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102