সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কয়রা উপজেলায়

জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

আবুবকর সিদ্দিক,কয়রা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা মহারাজপুর ইউনিয়নের ১ হাজার ৬০ জন কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। ২৭ মে (শনিবার) সকাল ১০ টায় মহারজপুর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদ বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার আমিনুল হক, ট্যাগ অফিসার ইসতিয়াক আহমেদ, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসূদুর রহমান, আবু সাঈদ মোল্লা, আব্দুল মান্নান গাজী, মাসুম বিল্লাহ মিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102