রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.৯৬ বিলিয়ন ডলার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

দুই সপ্তাহ পরে ফের বৈদেশিক ‍মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) সামান্য কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার বলে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে গত ৮ মে বাংলাদেশের রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে ৭ বছর পর হয়েছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মূলত গত মার্চ-এপ্রিল দুই মাসের আমদানি দায় বাবদ ১ দশমিক ১ বিলিয়নের ‘আকু(এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন)’ পেমেন্ট দেয়ায় রিজার্ভ নেমেছিলো ৩০ বিলিয়ন এর নিচে। এরপর গত ১০ মে বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংকের দেয়া ঋণের ৫০৭ মিলিয়ন ডলার যোগ হওয়ায় রিজার্ভ ফের ৩০ বিলিয়নের ওপরে উঠে।

বৃহস্পতিবার (২৫ মে) বৈদেশিক মুদ্রার সঞ্জিতির যে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে দেখা যায় বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল শেষে দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিলো ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

আমদানি দায় মেটাতে গিয়ে চলতি মে মাসের ২৪ দিনে রিজার্ভ থেকে কমেছে প্রায় এক বিলিয়ন (৯৯ কোটি ৬৪ লাখ) ডলার। ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দেশের আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৬৩ পয়সায় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মোট ঋণপত্রের (এলসি) বিপরীতে পরিশোধ করা হয়েছে ৬২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের ২০২১-২২ এর চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কম।

এই হিসাবে গড়ে এখনো প্রতিমাসে ৬ দশমিক ২৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে আমদানি দায় পরিশোধ বাবদ। অপরদিকে, গত ১০ মাসে নতুন এলসি খোলা হয়েছে ৫৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের এই সময়ের চেয়ে ২৬ দশমিক ৮০ শতাংশ কম।

গত ১০ মাসে গড়ে নতুন এলসি খোলা হচ্ছে প্রতিমাসে ৫ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102