সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বৃস্টল-বাংলাদেশ ক্রিকেট ক্লাবের এজিএম ও এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫৮৬ এই পর্যন্ত দেখেছেন

বৃষ্টলে বৃষ্টল বাংলাদেশ ক্রিকেট ক্লাবের এজিএম ও কৃতি খেলোয়ারদের মধ্যে এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু সাঈদ আহমেদ, ক্যাপ্টেন সাকিব নুমানি, ট্রেজারার এস এ আম্বিয়া রাবেল এবং জেনারেল সেক্রেটারী মতছির আহমেদ শোভন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিবিসিসি এর প্রাক্তন ক্যাপ্টেন কিবরিয়া আশফাক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম রুমেল, সালাউদ্দিন সবুজ, জুনেদ আ্হমদ, মামুন চৌধুরী, জিয়াউল হক, মেহাম্মদ রশিদ সহ ক্লাবের খেলোয়ারবৃন্দ।

এজিএম-এ ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে মাহমুদ খানকে সহকারী ক্যাপ্টেন এবং সাকিব নোমানিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
এওয়ার্ড সিরিমনিতে যারা ক্রিকিট খেলায় বিশেষ অবদান রেখেছেন তারা হচ্ছেন : বেস্ট ব্যাটসম্যন ইয়াসির আরাফাত, বেস্ট বোলার পিট পাটেল, বেস্ট অলরাউন্ডার জুনেদ আহমদ, বেস্ট উইকেট কিপার রাকিবুল হাসান, বেস্ট কিন প্লেয়ার আহমদ চৌধুরী।

উল্লেখ্য গত ৭ই মে অনুষ্ঠিত হয় নর্থ সমারসেট ক্রিকেট লীগ এর প্রথম ম্যাচ। উক্ত ম্যাচে প্রতিপক্ষ ওল্ড ক্যাথাড্রেলিয়ান সিসি’র বিপক্ষে খেলে বিবিসিসি ৪ উইকেটে জয় লাভ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট তুলেন দলের বিশিষ্ট বোলার জুনেদ আহমদ। এ অর্জনে জুনেদ আহমদের নাম ইসিবি অনার বোর্ডে ২ নম্বরে স্থান পায়। সালাউদ্দিন সবুজ উক্ত ম্যাচে ৫৮ রান করেন।
১৪ই মে বাগডন সিসি এর বিপক্ষে ব্রিস্টল বিসিসি ৩ উইকেটে জয়লাভ করে। উক্ত খেলায় সালাহউদ্দীন সবুজ ৬১ রান এবং জুনেদ আহমদ ৫২ রান করেন। জুনেদ, রায়হান, মাসুদ প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102