সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ মঙ্গলবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

সুপ্রিম কোর্ট জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৪ সালের ২৭ অক্টোবর। বর্তমানে সুপ্রিম কোর্ট জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতিগণের প্রতিকৃতি, আগরতলা ষড়যন্ত্র মামলার কেস নথি, ভাউয়াল সন্যাসী কেস নথি, কলকাতা হাইকোর্টে ব্যবহৃত আসবাবপত্রসহ উপহার সামগ্রী সংরক্ষিত রয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন একটি অনন্য সাধারণ উদ্যোগ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন, সংগ্রাম করে গেছেন তা মানুষের স্মৃতিপটে তুলে ধরার জন্য সুপ্রিম কোর্টের এই উদ্যোগ। প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরভাবে কর্নারটি ফুটিয়ে তোলা হয়েছে। সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী, আইন শিক্ষার্থী, গবেষক, দেশি-বিদেশি অতিথি এই কর্নার পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালি জাতির অর্জন ও বঙ্গবন্ধু সম্পর্কে সহজে জানতে পারবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102