সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য

সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ মাহতাব উদ্দিন আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাতে পাবনা সদরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মোঃ মাহতাব উদ্দিন ১৯৪১ সালের ৩০ জুলাই পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পাকিস্তান বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অবসর নেন।  এর আগে তিনি দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

মাহতাব উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র: বাসস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102