মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বঙ্গবন্ধুর স্বপ্নের ফিল্ম আর্কাইভকে বিশ্বমানে প্রতিষ্ঠা করেছেন তাঁর কন্যা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৫ বছর পূর্তিতে তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে যে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন সেটিকে বিশ্বমানের সংস্থায় রূপ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আজ আমাদের ও বিশ্বের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ও বিশ্বস্বীকৃত ভূমিকা রাখছে।

বুধবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সচিব কামরুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম, অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা, সংস্কৃতি ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী, নাসির উদ্দিন ইউসুফ বিশেষ অতিথি হিসেবে এবং প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অতিথিরা ফিল্ম আর্কাইভকে তাদের প্রাণের প্রতিষ্ঠান এবং স্মৃতির সংরক্ষণাগার হিসেবে বর্ণনা করেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে ফিল্ম আর্কাইভের প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যসচিব বলেন, ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তথ্য এবং অডিও-ভিজুয়াল ডেটা সংরক্ষণের কোনও বিকল্প নেই। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি প্রাচীন কিংবা দুর্লভ হয় তা অনেক বেশি মূল্যবান। কারণ সেই তথ্য এবং চলচ্চিত্র আমাদের ঐতিহ্য ও পরিচিতির ধারক। ফিল্ম আর্কাইভ সেগুলোই সংরক্ষণ করছে।

হুমায়ুন কবীর খোন্দকার এ সময় দেশে চলচ্চিত্র শিল্পের বিকাশে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তথ্যমন্ত্রীর প্রচেষ্টায় সিনেমা হল নির্মাণ ও সংস্কারে ১০০০ কোটি টাকার সহজ ঋণ তহবিল, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, ফিল্ম সিটি নির্মাণসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের একটি প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভের নেপথ্যে অন্যান্য ফিল্ম আর্কাইভেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের জন্য আমরা প্রকল্প নিয়েছি। গত ৪৩ বছর ধরে আন্তর্জাতিক ফিল্ম আর্কাইভ ফেডারেশনের সদস্য বাংলাদেশ এখন অনেক বেশি মর্যাদার আসনে আসীন।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যসচিব। চিত্রতারকা অরুণা বিশ্বাস, ফেরদৌস আহমেদ, দিলারা, অঞ্জনা, অভিনেত্রী দিলারা জামান, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লাহ মো. ইরফান, বিশিষ্ট সংস্কৃতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মসিহ উদ্দিন শাকের, মতিন রহমান, মুশফিকুর রহমান গুলজার, লায়লুন নাহার স্বেমি, কাওসার চৌধুরী, বেলায়েত হোসেন মামুন প্রমুখ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানমালায় অংশ নেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102