রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বেহাল দশায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

লাল-সবুজের জার্সি পরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বেহাল দশা হয়েছে বাংলাদেশের যুবাদের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে তিন সংস্করণেই সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার (১৭ মে) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

১৬০ রানের লক্ষ্যকে পাকিস্তানের বিপক্ষে মামুলি মনে হচ্ছিল। কিন্তু প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৭ রানে ওপেনার শাহজাইব খান সাজঘরে ফেরেন শূন্যহাতে। এরপর আরও পাঁচটি উইকেট পড়লেও নিয়মিত রানের চাকা সচল ছিল পাকিস্তানের। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার শামিল হুসেইন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

এদিন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে একমাত্র জিশান আলম বাদে তেমন কেউই টি-টোয়েন্টি সুলভ ব্যাট করতে পারেননি। ওপেনার জিশান ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ৫২ রান। পাকিস্তানের আহমেদ হুসাইন নিয়েছেন ২টি উইকেট।

এদিকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ হারার আগে ৫ ম্যাচের ওয়ানডেতে ৪-১ ব্যবধানে পরাস্ত হয়েছে বাংলাদেশ। আর প্রথমে খেলা একমাত্র টেস্ট ম্যাচটিও বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের ব্যবধানে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102