মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

দুবাই বিমান বন্দরে

তথ্যমন্ত্রীর সঙ্গে দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাইফুল ইসলাম তালুকদার, ইউ এ ই
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ এম পির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসি রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ।

সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ এ অংশ নিতে যাওয়ার সময় বৃহস্পতিবার (১১ মে) দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রাবিরতি কালে বঙ্গবন্ধু পরিষদ দুবাই আবুধাবী কমিটি ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, দুবাই এ নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর  সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাদুর ইসলাম রুবেল ,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী , ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু ,সাইফুল ইসলাম হারুন ,ইমদাত হোসেন, জোবাদুল করিম ,খোরশেদুল আলম , মোহাম্মদ খোরশেদ , মোহাম্মদ এরশাদ , মালেক আবদুল্লাহ , আমিরাত আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষীপুর রামগন্জ উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী সাইফুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা  জানান ।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাই আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102