সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে ডা. বিদ্যুৎ বড়ুয়া মনোনীত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা.বিদ্যুৎ বড়ুয়া-কে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। এখন থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে তথ্য জানার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে তথ্য প্রদান করবেন। মিডিয়ার যেকোনো বিষয়ে জানার থাকলে ডা. বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয়েও তথ্য প্রদান করবেন।

উল্লেখ্য ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ও  ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। কিছুদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আরবান হেলথ কেয়ার প্রজেক্টে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার্থে সুইডেন গিয়ে সুইডেনের কারোলিন্সকা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমডি ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের করোনা মহামারীর সময় করোনা আক্রান্ত রোগীদের জন্য ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল তৈরি করেন, যা বেসরকারি উদ্যোগে করোনা রোগীদের জন্য স্বাধীনতার পর প্রথম ফিল্ড হাসপাতাল হিসেবে স্বীকৃত।  যা বিশ্বব্যাপী বাংলা ও বাঙালীরা ছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রশংসিত হয়েছে।

ডা. বিদ্যুৎ বড়ুয়া মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশে ও বিদেশে অনেক স্বীকৃতি অর্জন করেছেন। এজন্য তিনি “শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১” এবং ভারতের আগরতলা থেকে “ চিকিৎসক রত্ন” খেতাব অর্জন করেছেন। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাকে “ইয়ুথ আইকন” খেতাব প্রদান করেন। তিনি আমজনতার চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিত। তিনি ২০২১ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পদে যোগদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102