সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চার্লস হোয়াইটলি

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ইইউ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। মঙ্গলবার (৯ মে) নগরীর একটি হোটেলে ইউরোপীয় দিবস উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এখানে (বাংলাদেশ) অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে আসিনি।

হোয়াইটলি বলেছেন, ‘তারা পরিস্থিতি বোঝার জন্য সকল রাজনৈতিক দলের সাথে দেখা করতে এবং তাদের কথা শুনতে এসেছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘ইইউ বাংলাদেশে কোনো সহিংসতা ছাড়াই ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চায়, কারণ সব বাংলাদেশিও তাই দেখতে চায়।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

ইইউর অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও ব্রিফিংয়ে যোগ দেন। হোয়াইটলি বলেছেন, ‘ইইউ জুলাই মাসে একটি অনুসন্ধানমূলক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে। ইইউ এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে লিখিত আমন্ত্রণ পেয়েছে।

আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় কমিশনের হাইকমান্ড।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102