সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে

ডিজিটাল ভুমি জরিপ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে ডিজিটাল ভুমি জরিপে সুষ্টু রেকর্ড ও নকশা প্রস্তুতে ভুমি মালিক ও অংশিজনের সাথে জরিপ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় ও প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড় জেলার বোদা উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে মঙ্গলবার (৯ মে) দুপুরে বোদা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আজাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আজম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, সহকারী কমিশনার (ভুমি) ইমরানুজ্জামান, টেকনিক্যাল এডভাইজার মানছুর আলী, বোদা সহকারী সেটেলমেন্ট অফিসার মাহফুজার রহমান, আটোয়ারী সহকারী সেটেলমেন্ট অফিসার জিকরুল হক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার নারায়ন কুমার দে ও পৌর কাউন্সিলর কাইছার আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় বোদা পৌরসভার মোসলেমপুর মৌজার ভুমি মালিকগণ উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহ থেকে বোদা পৌরসভার মোসলেমপুর মৌজার ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102