রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ইমরান খান গ্রেপ্তার

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকেলে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়, ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানের বরাত দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপি বৈধ করার জন্য কয়েক বিলিয়ন রুপি নেয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ইমরান খানকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে গ্রেপ্তার করার পর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী জড়ো হলেপুলিশের সঙ্গে সংঘর্ষ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102