রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সারাদেশে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। একই সঙ্গে তাপপ্রবাহের আওতা বেড়ে তা সারাদেশে ছড়িয়েছে।

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রাক্কালে ঝড়-বৃষ্টি একেবারেই কমে গিয়ে দেশের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। লঘুচাপ সৃষ্টি হলে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে এটি স্থলভাগে না আসার আগ পর্যন্ত আগামী কয়েক দিন দেশের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃষ্টিহীন অবস্থায় গত মাসেও তাপপ্রবাহ ছড়িয়ে ছিল সারাদেশে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। তখন টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন।

দুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমেই বাড়ছে গরম, কষ্ট বাড়ছে মানুষের।

রোববার (৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে একমাত্র সিলেটে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী (৮ জেলা), খুলনা (১০ জেলা) ও বরিশাল (৬ জেলা) বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

আগামী দু’দিনের আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

লঘুচাপ সৃষ্টির পর আগামী কয়েক দিনে এটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102