সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিভিন্ন আয়োজনে সিলেটে

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

শুভ বুদ্ধ পূর্ণিমায় রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান।

এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’টি পাতা একটি কুড়ির পূণ্যভূমি সিলেটে শুক্রবার (৫ মে) বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে যথাযথ ধর্মীয় মর্যাদা ও পরিবেশে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করা হয়।

সকাল ৯:৩০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাঁটাছড়ি বন বিহারের অধ্যক্ষ প্রধান ধর্মদেশক উপস্থিত থেকে বুদ্ধ পূজা, বুদ্ধ বন্দনা,পঞ্চশীল গ্রহন, প্রদান, ধর্ম দেশনা পরে জগতের সকল প্রানীর সুখ কামনায় সমবেত প্রার্থনা এবং বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শান্তি শোভাযাত্রা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপলু সহ অন্যান্য নেতৃবুন্দ।

দ্বিতীয় পর্বে বিকালে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্নার সভাপতিত্বে ও  সোমা বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় মহতী আয়োজনের কাজ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিভিশন প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) সুদীপ দাস।

সন্মানিত অতিথি ডা. তুহিন বড়ুয়া তমাল শিশু বিশেষজ্ঞ, রেজিস্ট্রার, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মো: রফিকুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, বরনময় চাকমা উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল, সুনির্মল চাকমা, সোনাধন চাকমা, অনিক চাকমা, মো:শহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উৎফল বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আহ্বায়ক লিটন বড়ুয়া, যুগ্ম আহবায়ক অংশু মারমা, প্রধান সমন্বয়কারী পলাশ বড়ুয়া, সচিব দিলু বড়ুয়া, সদস্য তপতী বড়ুয়া, তমাল বড়ুয়া, শিপলু বড়ুয়া, দীপান্বিতা বড়ুয়া জয়ী, রত্না বড়ুয়া প্রমুখ।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষ থেকে উপদেষ্ঠা সন্মাননা প্রদান করা হয়। পরে তৃতীয় পর্বে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী সুমন বড়ুয়া ও সোমা বড়ুয়ার পরিচালনায় বাবৌযুপ শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102