সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাবরের রেকর্ড ভাঙার রাতে শীর্ষে উঠলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

সমীকরণটা আগেই নির্ধারিত ছিল। বাবর আজম ১৯ রান করতে পারলে তিনি হবেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৫ হাজার রান ছোঁয়া ক্রিকেটার। আর চতুর্থ ওয়ানডেতে জয় পেলে অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে পাকিস্তান।

এক রাতে অর্জিত হলো দুটোই। বাবর আজম তার ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকানোর পথে ১৯ রান করে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন হাশিম আমলাকে পেছনে ফেলে। তার সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩৪ রান করা পাকিস্তান ১০২ রানের বড় ব্যবধানে নিউ জিল্যান্ডকে হারিয়ে উঠে গেছে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে।

বাবর আজম ১০ চারে ১০৭ রান করেন। এছাড়া আগা সালমান ৪টি চার ও ২ ছক্কায় ৫৮, শান মাসুদ ৪৪, ইফতিখার ২৮ ও শেষ ওভারে ঝড় তুলে শাহীন আফ্রিদি ৭ বলে অপরাজিত ২৩ রান করেন। তাতে ৬ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বল হাতে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ৩টি উইকেট নেন।

নিউ জিল্যান্ডে শুরুটা কিছুটা আশা জাগানিয়া হলেও শেষটা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ৪ উইকেট হারিয়ে ২০০ রান পেরোনো কিউইরা অলআউট হয়ে যায় ২৩২ রানে।

বল হাতে পাকিস্তানের ওমর মীর ছিলেন সেরা। তিনি ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ৮.৪ ওভারে ১ মেডেনসহ ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। হারিস রউফ ৮ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

ব্যাট হাতে নিউ জিল্যান্ডের অধিনায়ক টম লাথাম ৬০, মার্ক চ্যাপম্যান ৪৬, ড্যারিল মিচেল ৩৪ ও টম ব্লানডেল ২৩ রান করেন। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান বাবর আজম।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ১১৩.৪৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। যা ২০০৫ সাল থেকে র‌্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর পাকিস্তানের জন্য প্রথম।

৩৫ ম্যাচ থেকে ১১৩.২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর ৪৭ ম্যাচ থেকে ১১২.৬৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ভারত নেমে গেছে তৃতীয় স্থানে। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড নেমে গেছে পঞ্চম স্থানে। অথচ সিরিজ শুরুর আগে তারা ছিল দ্বিতীয় স্থানে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102