সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আইনমন্ত্রী

জামায়াতের নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিক

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

আইনমন্ত্রী আনিসুল বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতের গঠনতন্ত্র। তবে দলটির নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিক। দলটির নিবন্ধন বাতিলের জন্য চলমান আইন যথেষ্ট নয়। এ কারণে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।

শনিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪৮তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা তিনি।

এসময় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, জুডিশিয়াল ডিসিশন (সর্বোচ্চ আদালতের রায়, সিদ্ধান্ত) মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগের জন্য অন্য যেকোনো সরকারের চেয়ে বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায় সেটা নিশ্চিত করা।

প্রায় ৩৭ লাখ মামলা জট রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে। বিচার বিভাগের শৃঙ্খলা মেনে চলতেও প্রশিক্ষণারীদের তাগিদ দেন আইনমন্ত্রী।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য রাখেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102