সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মির্জা ফখরুলের বিবৃতি

বেপরোয়া হয়ে উঠেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকারকে বেআইনি কর্মকাণ্ড থেকে বারবার সরে আসার আহবান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত করছে না। উল্টো সরকার বেপরোয়া হয়ে উঠেছে।

মঙ্গলবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে একটা স্বাধীন দেশে অবৈধভাবে দীর্ঘ সময় শাসন করা যাবে না। সরকারের এই বোধোদয়ের এখনও সময় আছে। অনৈতিক কর্মকাণ্ড ও ভয়াবহ দুঃশাসনের কারণে ইমেজ সংকটে নিপতিত সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমেই আরও জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে, এতে তাদের জন্য সেটিই হবে মঙ্গল।

বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের আইনকানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্ত্বে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের কারাদণ্ডে দণ্ডিত, জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোসহ রাজনৈতিক বন্দীকে সময়মতো মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখছে। এরপর কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারা ফটক থেকে নিত্য-নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফের আটক করে তাদের জেলে নিচ্ছে।

তিনি বলেন, আজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতাকর্মীর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়। গতকাল (সোমবার) কারাবন্দী ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির জামিনে মুক্ত হয়ে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হলে কারাফটক থেকে আবারও তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মহান মে দিবসে খুলনা মহানগর শ্রমিক দলের র‌্যালিতে পুলিশি হামলা ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনা সরকারের চলমান দুঃশাসনের নিরবচ্ছিন্ন অংশ।

বিবৃতিতে মির্জা ফখরুল এই নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102