সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দুই ভাগে বিভক্ত হয়ে

রাতে ইংল্যান্ড যাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ক্যাম্প শেষ করে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে টাইগাররা। তবে ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। দুই বহরে বিভক্ত হয়ে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে তামিম ইকবালরা। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ পরদিন (২ মে) সকাল ১০টা ১৫ মিনিটে যাবে। দ্বিতীয় বহরে দলের সঙ্গে যাবেন আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস।

১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই সাকিব দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন।

বাংলাদেশ দল লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আগামী ৯ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102