রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস

দেন-দরবারে কাজ হবে না পদত্যাগ করতেই হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোন দেন দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মহানগর মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ট। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করা দিয়েছি। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।

তিনি বলেন, দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে এই সরকার পতন আন্দোলনের জন্য। এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরো অনেক পিছিয়ে যাবে। দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, লিটন মাহমুদ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সূমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবূজসহ মহানগর, থানা এবং ওয়ার্ড বিএনপির নেতারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102